অফিস খুললো ফরমোসা

৫ জুলাই, ২০২০ ২১:১৭  
ই-কমার্স প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে বে-আইটির অঙ্গপ্রতিষ্ঠান ফরমোসা এক্সপ্রেস। প্রতিষ্ঠানটি আজ রবিবার (৫ জুলাই) হাজারীবাগে তাদের অফিসের অনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। করোনা ভাইরাসের কারনে দোয়া মাহফিলের মাধ্যমে ছোট পরিসরে অফিসের উদ্বোধন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিওও সাজ্জাদুল ইসলাম। সাজ্জাদুল ইসলাম ডিজিবাংলাকে বলেন, নতুন ধারার একটি ই-কমার্স প্রতিষ্ঠান নিয়ে আমরা আসছি। খুব শীঘ্রই অনুষ্ঠানিক উন্মোচন করা হবে। ফরমোসা এক্সপ্রেস শুধু শহর কেন্দ্রিক হবে না। ঢাকার বাহিরেও এর হাব করা হবে। আমরা এর মাধ্যমে ই-কমার্সের ৩৬০ ডিগ্রী সেবা প্রদান করবো।